প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম (ভিজিট : ১৪৯)

X
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল গুদামের অগ্নিকান্ডে দগ্ধ টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন।
শনিবার সকাল ১০টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে দূর্ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো চারজনে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে টঙ্গীর সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন।তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম।
নিহত জান্নাতুল নাঈম শেরপুর জেলার নকলা উপজেলার খন্দকার মোজাম্মেল হকের ছেলে। তিনি ২০১৬ সালের ২৪ আগস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।
প্রসঙ্গত, অগ্নিকান্ডে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪ জন ও ১জন দোকান কর্মচারী দগ্ধ হন। তাদের মধ্যে দূর্ঘটনার পরের দিন ২৩ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামিম, ২৪ সেপ্টেম্বর নুরুল হুদা, ২৬ সেপ্টেম্বর দোকান কর্মচারী বাবুর মৃত্যু হয়।