রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

2025-09-27T18:35:39+00:00
2025-09-27T18:35:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১২৬)
X

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত  হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা পরিষদের আয়োজনে পর্যটন হলিডে কমপ্লেক্সের সামনে থেকে কুমার সুমিত রায় জিমনেসিয়াম পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা সম্পন্ন হয়।

শোভাযাত্রা শেষে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতুল প্রসাদ চাকমা। জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল ও রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।

এতে বক্তারা পার্বত্য চট্টগ্রামকে পর্যটন সম্ভাবনাময় অঞ্চল হিসেবে উল্লেখ করে বলেন, পাহাড়ের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য অঞ্চলকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা সম্ভব। এজন্য সকলকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy