টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মেহেদী হাসান

2025-09-27T18:56:20+00:00
2025-09-27T18:56:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৬৯)
X

টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মেহেদী হাসান আরিফকে আহবায়ক ও আলাউদ্দিন সুমনকে সদস্য সচিব করা হয়েছে। 

শনিবার দুপুরে গাজীপুর মহানগর ছাত্রদল এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে আহবায়ক, সদস্য সচিব ছাড়াও একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, ২৪ জন যুগ্ম আহবায়ক, ৩০ জন আহবায়ক সদস্য করা হয়। 

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর আশা প্রকাশ করেন এই কমিটি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতৃত্বকে বাছাই করে কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের নেতৃত্বে আগামীতে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ কলেজের সাংগঠনিক কার্যক্রম সুশৃংখলভাবে পরিচালিত হবে বলে আশা করেন তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy