মাইজদীতে ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

মাইজদীতে ছাদ থেকে ফেলে দিয়ে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।আজ শনিবার (২৭ সেপ্টেম্বর)

2025-09-27T20:26:22+00:00
2025-09-27T20:26:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাইজদীতে ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ২০৩)
X

মাইজদীতে ছাদ থেকে ফেলে দিয়ে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদ থেকে তাকে ফেলে দেওয়া হয়।

নিহত তিতাস চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গনির ছেলে। পুলিশ জানায়, এখনো ওই কলেজছাত্রের মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ঘটনার উদঘাটনের চেষ্টা চলছে।

নিহতের বড় ভাই আরিফুল ইসলামের অভিযোগ, তিতাস নোয়াখালী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আমাদের বাড়ি চৌমুহনী পৌরসভা এলাকায় হলেও আমরা গত ২০-২৫ বছর নোয়াখালী জেলা রোডের আক্তার ভবনের তৃতীয় তলায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছি। সকালে বাসা থেকে বের হয়ে যায় তিতাস।

দুপুরের দিকে মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে কে বা কারা তাকে মারধর করে নিচে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে চলে আসি। তিতাসের হাত তিন ভেঙে গেছে, পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাঁটা আঘাতের চিহ্ন আছে, তবে কে বা কার এ ঘটনা ঘটিয়েছে এই সম্পর্কে আমরা কিছুই জানি না।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy