দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট

2025-09-28T17:34:17+00:00
2025-09-28T17:34:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৩২)
X

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট উপদেষ্টা বলেন, সারা দেশে এ বছর পূজামণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি। গত বছরের থেকে এ বছর প্রায় ১ হাজারের মণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব শুরু করেছে, তারা আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ৯ দিন দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সারা দেশে ৭০ হাজার পুলিশ কাজ করবে। এ ছাড়া দেশব্যাপী প্রায় ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy