খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (রবিবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান

2025-09-28T19:50:16+00:00
2025-09-28T19:50:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ২০৮)
X

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (রবিবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’।    

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করা হয়। দেশে যতগুলো আইন আছে তার মধ্যে তথ্য অধিকার আইন ছাড়া সমস্ত আইন’ই জনগণের উপর প্রয়োগ করা হয়। তথ্য অধিকার আইনের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ সরকারি দপ্তরগুলোর তথ্য চাইতে পারে, যার মাধ্যমে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হয়। তথ্য অধিকার আইনের আওতায় চাওয়া তথ্যগুলো প্রদানে সরকারি দপ্তরগুলোকে তৎপর থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা যারা সরকারি দপ্তরে কাজ করে থাকি তারা সবসময় তথ্য প্রদান করতে বাধ্য। সরকারি প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার বিষয়ে তৎপর হলেই চলবে না, এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সক্রিয় হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ-আল মামুন। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy