তথ্য উপদেষ্টার পদ নিয়ে ‘অনিশ্চয়তায়’ মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তি‌নি ব‌লেছেন, ‘আমি জানি না আমার গদি

2025-09-28T20:40:55+00:00
2025-09-28T20:40:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তথ্য উপদেষ্টার পদ নিয়ে ‘অনিশ্চয়তায়’ মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৭৮)
X

উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তি‌নি ব‌লেছেন, ‘আমি জানি না আমার গদি কালকে থাকবে কিনা।’

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা এসব মন্তব্য ক‌রেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই। মানে আমি কখন নামব, আমি জানি না। রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কীভাবে সহযোগিতা করতে পারবেন। ওনারা কীভাবে অবস্টাকল করবেন না, এবং আমাদের কাজগুলো করতে দেবেন।’

মাহফুজ আলম বলেন, ‘মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করল যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্লোগান সরকারি বাসভবন থেকে শুনতে পেতাম।’

সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার এবং দ্য এশিয়া ফাউন্ডেশন।

মাহফুজ আলম বলেন, ‘সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে শুরু করে বিল আকারে পাস হওয়া পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। আইনের ১৮টি খসড়া পেয়েছি এবং দুই মাস আগে মন্ত্রিসভায় উপস্থাপনের পরামর্শ দিয়েছিলাম। কিন্তু এটি এখনও দ্বিতীয় ধাপে আটকে আছে।’

কোনো মিডিয়া হাউজ বন্ধ হয়নি জানিয়ে তিনি বলেন, ৭২-৭৫ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, যার সমাধানে তিনি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছেন। এ ছাড়া, নতুন মিডিয়া লাইসেন্স দেওয়া হয়নি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy