কারাবন্দি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বৈষম্যবিরোধী

2025-09-29T16:52:28+00:00
2025-09-29T16:52:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারাবন্দি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম   (ভিজিট : ২৮০)
X

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাংচুর মামলায় গ্রেফতারের পর থেকে সাবেক এই শিল্পমন্ত্রী কারাগারে ছিলেন। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে গতকাল আনুমানিক বিকাল ৪ টায় পুরাতন ভবনের ৫ম তলায় আইসিইউতে রেফার্ড করা হয়। 

আইসিইউতে চিকিৎসা চলাকালীন উক্ত বন্দি অদ্য সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আনকন্ট্রোলড বাওয়েল অ্যান্ড ব্লাডার' রোগের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নং ওয়ার্ডে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ভর্তি করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাংচুর মামলায় গ্রেফতারের পর থেকে সাবেক এই শিল্পমন্ত্রী কারাগারে ছিলেন।

প্রসঙ্গত, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy