বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে যুবদল নেতা নিহত

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক

2025-09-29T19:30:01+00:00
2025-09-29T19:30:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে যুবদল নেতা নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৯৯)
X

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন।

আজ সোমবার ভোরে আলোকবালীর মুরাদনগর গ্রামে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

নিহত সাদেক মিয়া (৪২) মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি আব্দুল কাইয়ুম মিয়ার ঘনিষ্ঠ কর্মী ছিলেন। গত ১২ দিনের ব্যবধানে এ নিয়ে উভয় গ্রুপের সংঘর্ষে মহিলাসহ তিনজন নিহত হলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও বালু উত্তোলনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাহ আলম চৌধুরী ও আব্দুল কাইয়ুম সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে গত ১৭ সেপ্টেম্বর ভোরে সংঘর্ষে বিএনপি কর্মী ইদন মিয়া (৫৫) নিহত হন। পরদিন ফেরদৌসী বেগম (৪২) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় কাইয়ুম মিয়া তার নিয়ন্ত্রণাধীন মুরাদনগর, বকশালীপুর, বাখরনগর ও বীরগাঁও গ্রামের প্রভাব হারান। এই প্রেক্ষাপটে সোমবার ভোরে পুনরায় চার গ্রামের দখল পুনরুদ্ধারের চেষ্টা করলে প্রতিপক্ষ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া নিহত হন।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ফরিদা গুলশানারা কবির বলেন, হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় নিহত একজনকে নিয়ে আসা হয়েছে। আহত অবস্থায় আরও কয়েকজন নিয়ে আসা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। কোন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy