শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে টেলিগ্রাম ও বোটিম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই দুটি অ্যাপ হলো টেলিগ্রাম ও বোটিম।ত্রয়োদশ জাতীয় সংসদ

2025-09-29T20:16:56+00:00
2025-09-29T20:16:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে টেলিগ্রাম ও বোটিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ২০২)
X

দেশের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই দুটি অ্যাপ হলো টেলিগ্রাম ও বোটিম। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপ দুইটি বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

সূত্র জানায়, ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ভারতে চলে যান। দলের বেশিরভাগ মন্ত্রী ও নেতা সেখানেই অবস্থান করছেন এবং সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তারা দেশে অস্থিরতা তৈরির নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব বৈঠকে মূলত টেলিগ্রাম ও বোটিম ব্যবহৃত হচ্ছে।

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি এই দুই অ্যাপের মাধ্যমে ভারতে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে জানা গেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার প্রথমে রাতে টেলিগ্রাম ও বোটিমের গতি কমানোর বিষয়টি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy