লালমনিরহাটের সীমান্ত এলাকার পূজামণ্ডপে ১৫ বিজিবির টহল জোরদার

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

সনাতন ধর্মাবলম্মীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ

2025-09-29T20:29:37+00:00
2025-09-29T20:29:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটের সীমান্ত এলাকার পূজামণ্ডপে ১৫ বিজিবির টহল জোরদার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম   (ভিজিট : ২১৮)
X

সনাতন ধর্মাবলম্মীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিকেলে জেলা সদরের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি দক্ষিণ পাড়া দুর্গামন্দির পরিদর্শনে আসেন লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদাড়ি করা হচ্ছে। সেই সাথে সীমান্ত এলাকায় নির্বিঘ্নে পূজা উদযাপনে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি মন্দিরগুলো পরিদর্শন করছেন। 

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত এলাকা লালমনিরহাট সীমান্তের ১৪৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এছাড়া তিন স্তরের বলয় ছাড়াও একটি সুরক্ষা অ্যাপস রয়েছে এর মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়। বিজিবি সর্বদা সজাগ রয়েছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy