প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম (ভিজিট : ১৩১)

X
খুলনার বটিয়াঘাটা উপজেলায় নিজ বাড়ির পুকুরে পড়ে জোসনা কুন্ডু নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
রোববার রাতে কাজ শেষে বাড়িতে প্রবেশের সময় পুকুরে পড়ে তার মৃত্যু হয়। আজ সোমবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। মৃত জোসনা কন্ডু উপজেলার কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিত কুন্ডুর স্ত্রী।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহিম বলেন, জোসনা কুন্ডু শারিরীকভাবে অসুস্থ ছিলেন। রোববার রাত ৮ টার দিকে থালাবাটি পরিস্কার করছিলেন বাড়ির সামনে একটি পুকুরে। এ সময় বাড়িতে কেউ ছিলনা। শারিরীকভাবে অসুস্থ হয়ে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। রাতে পরিবারের সদস্যরা তাকে বিভিন্নস্থানে খোঁজ খবর নেয়। কিন্তু না পেয়ে শেষে পুকুরের ভেতর তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে সেখান থেকে উদ্ধার করা হয়। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।