থানা থেকে লুট হওয়া ১৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত বছরের ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা লুটের ঘটনায় পুলিশের খোয়া যাওয়া ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনও

2025-09-30T14:47:02+00:00
2025-09-30T14:47:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থানা থেকে লুট হওয়া ১৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৭ পিএম   (ভিজিট : ১৮৮)
X

গত বছরের ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা লুটের ঘটনায় পুলিশের খোয়া যাওয়া ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ধারণা করা হচ্ছে এসব অস্ত্র পার্বত্যাঞ্চল এবং আরসাসহ নানা জনের কাছে গেছে। তবে অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

নির্বাচনে সামনে রেখে পুলিশের চ্যালেঞ্জের কথা জানতে চাইলে আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল। সেখান থেকে এক বছরে বর্তমান অবস্থায় নিয়ে আসা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে। আমাদের বিশ্বাস এটা পারবো।

তিনি বলেন, তবে কোনো শক্তির কথা নির্দিষ্ট করে বলতে পারবো না। পরাজিত ফ্যাসিস্ট তারাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাদের নেতাকর্মী ও সাপোর্টাররাও আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।

পুলিশের লুট হওয়া অস্ত্রের বিষয়ে আইজিপি বলেন, এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়নি ১৩৫০টি। আমরা নিয়মিত অস্ত্র উদ্ধার করছি। আমরা যদি জানতাম অস্ত্র কার হাতে তাহলে কথাই ছিলো না। কিন্তু সবাইকে সন্দেহের তালিকায় রাখছি। আমরা ধারণা করছি বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেতে পারে, কিছু পাহাড়ি কিংবা আরসার হাতে যেতে পারে। এগুলো সব আমাদের সন্দেহ। সব কিছু মাথায় রেখে আমরা কাজ করছি।

থানা থেকে ব্যক্তিগত অস্ত্র লুটের সংখ্যার বিষয় আইজিপি বলেন, অল্প কিছু অস্ত্র থানা থেকে লুট হয়েছে। পুলিশের অস্ত্রের সংখ্যা বেশি। বৈধ অস্ত্র সরকার জমা নিয়েছে। ২০০৯ সাল ২০২৪ সাল পর্যন্ত সকল অস্ত্র আমরা জমা নিয়েছি। কিন্তু যারা জমা দেননি আমরা তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। আমরা চেষ্টা করেছি অস্ত্রগুলো উদ্ধার করতে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy