বগুড়ায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা গ্রামে দুষ্কৃতকারীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন।নিহত রাহুল সরকার শাহজাহানপুর

2025-09-30T17:33:45+00:00
2025-09-30T17:33:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২১৭)
X

যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা গ্রামে দুষ্কৃতকারীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন। 

নিহত রাহুল সরকার শাহজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুস সোবাহেনের ছেলে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ার একটি ফাঁকা বাড়িতে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলার শিকার হয়ে নিহত হন।

পুকুরে মাছ চাষের জন্য দুপুরের দিকে রাহুল সরকার ওই এলাকায় যান। কিছুক্ষণ পরই একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার পর রাহুল গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় যুবদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy