ভূঞাপুরে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘ দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ অভিযান

2025-09-30T19:31:43+00:00
2025-09-30T19:31:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৯৩)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘ দুই যুগ পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। এসময় উপজেলার গোবিন্দাসী স্কুল রোডের দুই পাশ থেকে প্রায় ৫৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। ফলে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। পথচারী ও শিক্ষার্থীরাও পড়তেন বিপাকে। গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্তের শিকার হতে হতো। এছাড়া অবৈধ দোকানগুলো যানজট সৃষ্টি করে জনদুর্ভোগের সৃষ্টি করতো। প্রায় ২৬ বছর ধরে স্থানীয়রা ওই সড়কের দুই পাশে ‘বিবিএ’ এর জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তা মানা হয়নি। শেষ পর্যন্ত প্রশাসন কঠোর অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সকল স্থাপনা গুড়িয়ে দেয়।

উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সেতু কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেন।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোতে বখাটে ছেলেরা নিয়মিত আড্ডা দিত। ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়েছি বেশ কয়েকবার। অনেকে সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া দিয়ে মালিক সেজেছিল।

তিনি আরো বলেন, আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy