আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা বললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ড. আসিফ নজরুল বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উইথড্র (প্রত্যাহার) হবে, এমন কোনও সম্ভাবনা নেই। যখন একটা

2025-10-01T16:38:56+00:00
2025-10-01T16:38:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা বললেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪:৩৮ পিএম   (ভিজিট : ২৫০)
X

ড. আসিফ নজরুল বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উইথড্র (প্রত্যাহার) হবে, এমন কোনও সম্ভাবনা নেই। যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী না কি অস্থায়ী—এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এরকম কোনও সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার সম্ভাবনা নেই।’

বুধবার দুপুরে বরিশাল নগরীর শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘সারা দেশে দুর্গোৎসব আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক। ধর্ম পালনে প্রত্যেকের সমান অধিকার।’ ।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গ নিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছে আমাদের নেই। আমরা চেয়েছিলাম বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয়ে যাক।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy