প্রবাসীরা বিশ্বের যেকোনো জায়গা থেকে ভোট দিতে পারবেন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের যেকোনো জায়গা থেকেই প্রবাসীরা বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম

2025-10-01T16:57:16+00:00
2025-10-01T16:57:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসীরা বিশ্বের যেকোনো জায়গা থেকে ভোট দিতে পারবেন: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪:৫৭ পিএম   (ভিজিট : ১৫৪)
X

বিশ্বের যেকোনো জায়গা থেকেই প্রবাসীরা বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসির অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে এক ভিডিও বার্তায় সিইসি বলেন, প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও সহজ ও কার্যকর করা হচ্ছে। এটি গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই ‘আউট অব কান্ট্রি ভোটিং’-এ রেজিস্ট্রেশন করতে হবে জানিয়ে তিনি বলেন, এ উদ্দেশে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। ভোটারদের নিজেদের মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর সেখানে একটি নির্দেশনামূলক ভিডিও থাকবে, যেখানে ধাপে ধাপে কীভাবে রেজিস্ট্রেশন ও ভোটের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তার বিস্তারিত দিকনির্দেশনা পাওয়া যাবে।

সিইসি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশনের সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা প্রদান করতে হবে। একই সঙ্গে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব ধাপ সম্পন্ন হলে রেজিস্ট্রেশন চূড়ান্ত হবে এবং সংশ্লিষ্ট প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে। সেই সঙ্গে ভোট ফেরত পাঠানোর জন্য খামও ঠিকানায় সরবরাহ করা হবে।

ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আপনি ব্যালট পেপারে ভোট দেওয়ার পর খামটি শুধু পোস্ট অফিসে জমা করবেন। এটি যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, আপনি যদি বাংলাদেশি নাগরিক হন এবং প্রবাসে অবস্থান করেন, তবে ভোটাধিকার প্রয়োগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আমরা আশা করি, আমাদের সব প্রবাসী ভাই-বোন এ সুযোগ কাজে লাগাবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy