প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:০০ পিএম (ভিজিট : ২০১)

X
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে বজ্রপাতে হাকিম সরদার (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তার নিজ মাছের ঘেরে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
মৃত হাকিম সরদার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রব সরদারের ছেলে এবং বসুন্দিয়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ নিশ্চিত করে বলেন, হাকিম সরদার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বৃষ্টির মধ্যে হাকিম সরদার তার মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পাশে থাকা অন্য ঘেরের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করেন।