সিলেটে পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সিলেট ব্যুরো

সারাবাংলা

সিলেট মেট্রোপলিটন এলাকার সুরমা গেট এলাকায় পালিয়ে আসা ছেলে-মেয়ের ভিডিও ধারণকারীকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার

2025-10-04T16:42:48+00:00
2025-10-04T16:42:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিলেটে পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ২৫০)
X

সিলেট মেট্রোপলিটন এলাকার সুরমা গেট এলাকায় পালিয়ে আসা ছেলে-মেয়ের ভিডিও ধারণকারীকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িও ভাঙচুর করে লোকজন। 

গত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৮ জনকে আটক করেছে। হামলায় আহতদের মধ্যে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, এএসআই আব্দুল খালেকসহ পাঁচ পুলিশ সদস্য ছাড়াও ১০ জন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের কারণে দুই ছেলে-মেয়ে পালিয়ে যাওয়ার সময় শাহপরান গেটে একটি দোকানের সামনে তাদের অভিভাবকরা আটকে ফেলেন। ওই সময় উভয়ের পরিবার রাগান্বিত হয়ে ঘটনাস্থলে তাদের চড়-থাপ্পড় দেন। মারধরের দৃশ্য ভিডিও ধারণ করেন ফয়সল কাদির নামের এক ব্যক্তি। 

এ নিয়ে লোকজন প্রতিবাদমুখী হয়ে উঠে ফয়সল কাদেরের দোকান ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জনরোষ থেকে কাদির ও তার ভাইকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতেও হামলা করে লোকজন। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে। আহত পুলিশ সদস্যরা ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। 

তিনি জানান, এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার মামলার প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy