নলছিটিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে খান মাইনউদ্দিন নামে এক সাংবাদিককে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক খান

2025-10-04T18:49:13+00:00
2025-10-04T18:49:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নলছিটিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১২২)
X

ঝালকাঠির নলছিটিতে খান মাইনউদ্দিন নামে এক সাংবাদিককে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক খান মাইনউদ্দিন ৪ অক্টোবর নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো হিসাবে কর্মরত আছেন।

সূত্রে জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর জুরকাঠির বাসিন্দা আঃ আজিজ খান এর ছেলে সাংবাদিক খান মাইনউদ্দিন এর সাথে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুস্কৃতিকারীদের বিরোধ চলে আসছে। এরই জেরে বেশকিছু দিন পূর্বেও সাংবাদিক খান মাইনউদ্দিন এর ওপরে অস্ত্রশস্ত্র নিয়া হামলা চালায় দুস্কৃতিকারীরা। এরই ধারাবাহিকতায় দুস্কৃতিকারীরা গত ৪ অক্টোবর (শনিবার) রাত্র অনুমান ১টার সময় তার বসতঘরে আসিয়া বাসার কলিংবেল বাজায়। এ সময় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করে দেন তিনি। পরবর্তীতে ১:৪৪ মিনিটের সময় খান মাইনউদ্দিন এর ব্যবহৃত মোবাইল নম্বর 01711-574415 এ অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর 0157-7315669 থেকে কল দিয়া খান মাইনউদ্দিনকে ঘর থেকে বের হইতে বলে এবং খুন করিবে বলিয়া বিভিন্ন হুমকি প্রদান করেন।

এ ঘটনায় সাংবাদিক খান মাইনউদ্দিন বলেন, আমিসহ আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে এই সন্ত্রাসীদের বিচারের দাবি জানাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy