সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

কলারোয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৩৫) নামে এক যুব জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪

2025-10-04T19:08:23+00:00
2025-10-04T19:08:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ১৫৯)
X

কলারোয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৩৫) নামে এক যুব জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল মামুন গাজী ওই ইউনিয়নের বাকশা তাতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে এবং কেঁড়াগাছি ইউনিয়ন যুব জামায়াতের আমীর ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি আল মামুন প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশে বের হন। দুপুরে তিনি একই ইউনিয়নের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে একটি লোহার গেট বসানোর কাজ করছিলেন। কাজের সময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ও ড্রিল মেশিন ব্যবহার করছিলেন। হঠাৎ ড্রিল মেশিনটি বিদ্যুতায়িত হয়ে গেলে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গেটের ভারী লোহার অংশ তার ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, এটি একটি দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy