প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:১৪ পিএম (ভিজিট : ১৬৪)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, ইবরাহীম খাঁ সরকারী কলেজের অধ্যাপক রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, শিক্ষা অফিসার আখতার বানু, সহকারী শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলু, জমিয়তে মুদরেসিনের সভাপতি আফসার উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রাসেল পারভেজ, সম্পাদক শহীদুজ্জামান খান প্রমুখ।