চলন্ত ট্রেনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর শ্লীলতাহানি

কুবি প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে

2025-10-06T19:27:50+00:00
2025-10-06T19:27:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলন্ত ট্রেনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর শ্লীলতাহানি
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ২৯৪)
X

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

সোমবার (৬ অক্টোবর) লাকসাম রেলওয়ে থানার ওসি মো: জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন– তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো: নাঈম উদ্দিন এবং মো: ফাহিম হোসেন। 

অভিযোগ দায়ের করা ভুক্তভোগী নারী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী। দায়ের করা অভিযোগপত্রে আতিকুর রহমান শিপন (ভুক্তভোগী নারীর স্বামী), মো: ইয়াছিন এবং মোহসিন জামিলকে সাক্ষী করা হয়েছে। 

নয়জনকে অভিযুক্ত করে দায়ের করা অভিযোগে আটককৃতরা ছাড়া আরও তিনজনের নাম রয়েছে। তারা হলেন– তাহামিন আহম্মেদ, মোঃ নাঈম উদ্দিন, ফাহিম হোসেন এবং মোঃ নাজমুল। 

থানায় ডায়েরিকৃত অভিযোগপত্র থেকে জানা যায়, গতকাল দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ফেরার উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মনতলা রেলস্টেশনে আসলে আটককৃত ব্যক্তিরা ছাড়াও আরও কয়েকজন এসে আমাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। তাদের বাজে আচরণে আপত্তি জানালে আরও খারাপ ভাষায় গালাগালি এবং উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে বিকাল পাঁচটার দিকে দূর্গাপুর ইউনিয়নের শাসনগাছা সাকিনস্থ রেলস্টেশনে তানভীর হোসেন নাজিম অন্যান্যদের সহায়তায় যৌন হয়রানির উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে।

ভুক্তভোগীর স্বামী আতিকুর রহমান শিপন বলেন, ট্রেনে উঠার পর কিছু ছেলে আমার এবং আমার স্ত্রীর সাথে বাজে আচরণ করতে থাকে৷ তাদের মানা করলে তারা উল্টো আরও আমাদের হুমকি দিতে থাকে। আমার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। পরে রেলওয়ে পুলিশ এবং থানার পুলিশের মাধ্যমে ৫ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লার কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছিলাম ট্রেনে কিছু ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ইভটিজিং করতেছে। এটি শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তায় আমরা ৫ জনকে আটক করি। বিষয়টি যেহেতু ট্রেনে তাই আমরা লাকসাম রেলওয়ে থানায় দায়ের করার জন্য বলেছি।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো: জসিম উদ্দিন বলেন, ট্রেনে একটি মেয়েকে ইভটিজিংকে ঘিরে একটি অভিযোগপত্র দায়ের হয়েছে। এখন বিষয়টি তদন্ত হবে। সাক্ষী এবং অভিযুক্তদের থেকে শুনে বিষয়টি বিচার নিশ্চিত করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy