পুলিশকে বেধড়ক পিটিয়ে শটগান-ওয়াকিটকি ছিনতাই

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর সোনাগাজী আমিরাবাদে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে

2025-10-07T18:08:51+00:00
2025-10-07T18:08:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশকে বেধড়ক পিটিয়ে শটগান-ওয়াকিটকি ছিনতাই
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৮৭)
X

ফেনীর সোনাগাজী আমিরাবাদে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে থাকা একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে সেই অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামে এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সাইদুল ও মোফাজ্জল, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ওই এলাকায় গেলে আসামিদের স্বজনেরা পুলিশকে ঘেরাও করে। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় তারা। পরে সোনাগাজী মডেল থানা থেকে আরও পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে রাতভর অভিযান পরিচালনা করে। এ সময় রিপন নামের এক যুবককে আটক করে এবং ছিনতাই হওয়া ওয়াকি-টকি ও শর্টগান উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় নাগরিকদের সহায়তায় অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy