কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবক খুন

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজন (২২) চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর মারা গেছেন।আজ মঙ্গলবার (৭ অক্টোবর)

2025-10-07T18:42:53+00:00
2025-10-07T18:42:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবক খুন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৬৭)
X

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজন (২২) চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর মারা গেছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি জানান, সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বিকালে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এনামুলের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুজনসহ সাতজন কিশোর আহত হন। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এলাকাবাসীর সূত্রে আরও জানা যায়, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে কথা কাটাকাটি হয়। এর জেরে ২২ সেপ্টেম্বর বিকালে মনোহরপুর এলাকার কয়েকজন কিশোর অলুয়া মাদ্রাসার সামনে এসে স্থানীয় কিশোরদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন সুজন। প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সোমবার রাতে তিনি মারা যান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে আগে থেকেই মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy