প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি করে বিএনপি নেতাকে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের মদুনাঘাটে চলন্ত প্রাইভেটকারে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতার নিহতের খবর

2025-10-07T19:44:18+00:00
2025-10-07T19:44:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি করে বিএনপি নেতাকে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৩৪২)
X

চট্টগ্রামের মদুনাঘাটে চলন্ত প্রাইভেটকারে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতার নিহতের খবর পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার বিকালে রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম নামের ওই ব্যক্তি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তিনি বলেন, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে দলীয় কোনো পদ ছিল না। নিহত আবদুল হাকিম ভেষজ পণ্যের ব্যবসা করতেন। পাশাপাশি গরুর খামারি ছিলেন। এছাড়া এক বছর ধরে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসাও করছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল পাঁচটার দিকে মুহাম্মদ আবদুল হাকিম তার গ্রামের খামারবাড়ি থেকে অপর একজনসহ তার ব্যক্তিগত গাড়িতে করে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি চালকের পাশের আসনে বসা ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী তার গাড়ির পিছু নেয়। এরপর পানি শোধনাগার এলাকায় পৌঁছালে তারা আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে গুলি করতে থাকেন। এ সময় দুজন গুলিবিদ্ধ হন। অপরজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নগরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy