প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:২৮ পিএম (ভিজিট : ১৭২)

X
সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা শরমীন এস মুরশিদ বলেন, মুক্তার মত একটি ইন্ডাস্ট্রি স্বয়ং সম্পূর্ণ হওয়া উচিত ছিল। বেসরকারী সেক্টরে এর চেয়ে অনেক ছোট প্রকল্প আছে যা সয়ংসম্পূর্ণ এবং সেখানে ভর্তূকি দিতে হয় না। আমি যদি সময় পাই তবে মুক্তা পানিকে দেওয়া সরকারের বাইশ কোটি টাকা ভর্তূকি বাতিল করব।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় শরীরিক প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্ট (মৈত্রী শিল্প) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, আমরা শত যুগের আবর্জনার মধ্যে পরেছি। যুগ যুগ ধরেই এই অব্যবস্থাপনা চলছে। আমাদের দেখতে হবে কাজের পরিধি কি পরিমান এবং সময় কি পরিমান। সেই সময়ের সাথে কাজ ভাগ করলেই বুঝবেন কেন আমরা সব জায়গায় হাত দিতে পারি নি।তবে যেখানেই আমরা হাত দিচ্ছি সেখানেই সংষ্কার হচ্ছে। এখন মুক্তা পানিতে আমরা হাত দিয়েছি, মুক্তা পানির সকল কর্মকর্তা কর্মচারীরা জেনে গেছে মুক্তা এখন একটি সংষ্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। সারা বিশ্বে পানির জায়গায় প্লাস্টিকের বোতলের বিকল্প এখনো করতে পারি নি। তবে আমি চাইবো মুক্তায় যেনো প্লাস্টিকের একটি গবেষণা সেল থাকে।
এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন। এসময় উপস্তিত ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান,শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মহসিন আলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৮০ সালে টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প নামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্লাস্টিক পণ্যসহ ১২৮টি পণ্য এখানে উৎপাদিত হয়। ১২৫ জন লোকবলের মধ্যে ৯৭ শতাংশ লোকবল প্রতিবন্ধী।