ফতুল্লায় ড্রামে মিলল যুবকের পা কাটা অর্ধগলিত লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ফতুল্লায় ড্রামের ভেতর থেকে অর্ধগলিত ও দুই পা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (৭

2025-10-07T21:06:56+00:00
2025-10-07T21:06:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় ড্রামে মিলল যুবকের পা কাটা অর্ধগলিত লাশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:০৬ পিএম   (ভিজিট : ২১০)
X

ফতুল্লায় ড্রামের ভেতর থেকে অর্ধগলিত ও দুই পা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার উত্তর শিয়াচর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। 

নিহতের নাম মো. নয়ন (৪৯)। তিনি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পিলকুনি এলাকার বাসিন্দা। নয়নের বাবা মো. সালাম ও মাতা আয়েশা বেগম।

জানা গেছে, নিহত নয়নের দুইটি স্ত্রী রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছি। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তদন্তে দেখা যায়, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy