শহিদুল আলমকে নিরাপদে ফেরানোর আহবান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কনশানস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত

2025-10-08T16:28:49+00:00
2025-10-08T16:28:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহিদুল আলমকে নিরাপদে ফেরানোর আহবান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:২৮ পিএম   (ভিজিট : ১৬৬)
X

কনশানস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। শহিদুল আলমের মুক্তি চেয়ে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ফেসবুক বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শহিদুল আলমের মুক্তি চেয়ে মির্জা ফখরুল বলেন, আমি সরকারকে শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, ‘আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy