রাজনৈতিক তর্কে বীর মুক্তিযোদ্ধাকে মারধর জামায়াত কর্মীর

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজনৈতিক বিতর্কের জেরে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা এস এম শাহাদুল ইসলাম

2025-10-08T16:37:10+00:00
2025-10-08T16:37:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনৈতিক তর্কে বীর মুক্তিযোদ্ধাকে মারধর জামায়াত কর্মীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২৩৫)
X

রাজনৈতিক বিতর্কের জেরে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা এস এম শাহাদুল ইসলাম (৮০) পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। 

অপরদিকে অভিযুক্ত জামায়াত কর্মীর নাম সোহেল মাহমুদ (৩৫)। তিনি ইসলামী ছাত্রশিবিরের ভাউলাগঞ্জ সাংগঠনিক থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জামায়াতের সক্রিয় কর্মী।

ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে শাহাদুল ইসলাম বাদী হয়ে সোহেল ও তার দুই সহযোগী হাসিবুল ইসলাম ও রইসুল ইসলামের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মুক্তিযোদ্ধা শাহাদুল ইসলাম দাবি করেন, জামায়াত কর্মী সোহেল মাহমুদ ও তার সহযোগীরা তাকে মারধর করেন এবং তার কাছ থেকে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

মুক্তিযোদ্ধার অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদ জিয়াকে নিয়ে সোহেল মাহমুদ কটূক্তি করলে তিনি প্রতিবাদ জানান। এ নিয়েই তর্ক-বিতর্কের একপর্যায়ে তাকে মারধর করা হয়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, এ বিষয়ে শাহাদুল ইসলাম নামে একজন অভিযোগ দিয়েছেন। জানতে পেরেছি তিনি একজন মুক্তিযোদ্ধা। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত সোহেল মাহমুদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, তিনি (মুক্তিযোদ্ধা) জামায়াতে ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন। বলেছেন ‘মওদূদী কাফের, জামায়াত-শিবির ইসলামের ও রাসুলের দুশমন।’ আমি এসব কথার প্রতিবাদ করেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy