কারা সেফ এক্সিট চায়, সেটা নাহিদকে পরিষ্কার করতে হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিভিন্ন সময়ে নানা ঝড়ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

2025-10-08T18:37:01+00:00
2025-10-08T18:40:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারা সেফ এক্সিট চায়, সেটা নাহিদকে পরিষ্কার করতে হবে: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:৩৭ পিএম  আপডেট: ০৮.১০.২০২৫ ৬:৪০ পিএম  (ভিজিট : ১৩২)
X

বিভিন্ন সময়ে নানা ঝড়ঝঞ্ঝায় কোথাও পালিয়ে যাননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামীতেও দেশে থাকবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চায়।

আজ বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা বলেন, এই অন্তর্বর্তী সরকার একটি স্বচ্ছ নির্বাচন চায়। সরকার এ ব্যাপারে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা করবে।

তিনি আরও বলেন, কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।

উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy