প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ পিএম (ভিজিট : ৮৮)

X
“কন্যা শিশু এগিয়ে চলুক, দেশ গড়ার শপথ হোক” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার রক্ষা, নিরাপদ শৈশব, শিক্ষা, স্বাস্থ্য ও সমান সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।