ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি/২০২৫-২৬ মৌসুমে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্য প্রণোদনা

2025-10-08T19:48:35+00:00
2025-10-08T19:48:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৮৭)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি/২০২৫-২৬ মৌসুমে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) সকালে উপজেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।

এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন প্রমুখ।

এসময় ২৭০ জন কৃষককে প্রতি ২০ শতাংশ জমির জন্য মাঠে চাষ যোগ্য লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, শশার বীজ ও প্যাকেট (বেগুন, পালংশাক, লালশাক, মুলা, বাটি শাক, লাউ) এবং ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy