সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্বপালনের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে।পরে ৪

2025-10-08T19:59:13+00:00
2025-10-08T19:59:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ২৩১)
X

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্বপালনের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। 

পরে ৪ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

বুধবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা উপজেলার সংবাদকর্মীরা অংশ নেন। 

এসময় খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ জেলা সদর ও উপজেলার পেশাজীবী সাংবাদিকরা সংহতি জানান।

বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও স্বচ্ছতার পথ রুদ্ধ হয়ে যাবে। ‘স্বাধীনভাবে দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কর্মসূচি থেকে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বন্ধ করা এবং হামলা ও হুমকির ঘটনার  সুষ্ঠ  তদন্ত ও বিচার দাবি জানানো হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিথ্যা ধর্ষণকান্ডের ঘটনায় সাংবাদিকদের উপর নানাভাবে হুমকি-ধমকি ও হামলার ঘটনা ঘটছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের জন্য মারাত্মক হুমকি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy