যশোরে ফেনসিডিল মামলায় ট্রাক চালকের যাবজ্জীবন কারাদণ্ড

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের ঝিকরগাছা উপজেলার ট্রাক চালক খায়রুল ইসলামকে ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে

2025-10-08T20:05:54+00:00
2025-10-08T20:05:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ফেনসিডিল মামলায় ট্রাক চালকের যাবজ্জীবন কারাদণ্ড
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ১১৫)
X

যশোরের ঝিকরগাছা উপজেলার ট্রাক চালক খায়রুল ইসলামকে ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক জুয়েল অধিকারী। বুধবার (৮ অক্টোবর) এ রায় ঘোষণা করা হয়।

সাজাপ্রাপ্ত খায়রুল ইসলাম যশোর সদরের ইছাপুর নারাঙ্গালী গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে এবং ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাঠপাড়া এলাকার বাসিন্দা। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৮ মার্চ ভোর ৫টার দিকে যশোর সদর ফাঁড়ির পুলিশ শহরের ধর্মতলা এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে। এ সময় খায়রুল ইসলামের সিটের পিছনের বক্স থেকে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে খায়রুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে চার্জশিট দাখিলের পর আদালতে দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন বিচারক। খায়রুল বর্তমানে কারাগারে আটক রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy