চাঁদপুরে কবরস্থানের ভেতর কিশোরীকে ধর্ষণ

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাপ রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার

2025-10-09T16:01:37+00:00
2025-10-09T16:01:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে কবরস্থানের ভেতর কিশোরীকে ধর্ষণ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:০১ পিএম   (ভিজিট : ৬৫৪)
X

চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাপ রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বয়স ৬৫ বছর।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি আবুল বাশার।

চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি আবুল বাশার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। আসামি গোলাপ রহমানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সী কিশোরী বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে মুখ চেপে ধরে পারিবারিক কবরস্থানে টেনে নিয়ে ধর্ষণ করে গোলাপ রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এরপর ঘটনাটি জানাজানি হলে গোলাপ রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy