কলেজছাত্রকে ধর্ষণ করলেন বিএনপি নেতা

বরিশাল ব্যুরো

সারাবাংলা

গৌরনদীতে এক কলেজছাত্রকে কৌশলে ডেকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা কিং মাসুদ সরদারসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

2025-10-09T16:14:50+00:00
2025-10-09T16:14:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলেজছাত্রকে ধর্ষণ করলেন বিএনপি নেতা
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম   (ভিজিট : ২২৯২)
X

গৌরনদীতে এক কলেজছাত্রকে কৌশলে ডেকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা কিং মাসুদ সরদারসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন। 

ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মামলার পর পুলিশ বুধবার ভোরে প্রধান আসামির সহযোগী নিলয় আহমেদকে গ্রেফতার করেছে। অভিযুক্ত কিং মাসুদ ইতালি প্রবাসী ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা বলে জানা গেছে।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত প্রধান আসামি কিং মাসুদকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। গ্রেফতার নিলয় আহমেদকে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজহারসূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। সন্ধ্যার পরে ভুক্তভোগীর সহপাঠী ইমন সরদার কৌশলে ভুক্তভোগীকে উপজেলার সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন। 

এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখান থেকে হাঁটা পথে অন্য একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা পান করায়। সেখানে কিং মাসুদ উপস্থিত ছিল। চা পানের পর কিং মাসুদ ও ইমন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে অপর অভিযুক্ত নিলয় আহমেদের বসত ঘরের পেছনে বারান্দায় প্রবেশ করান। সেখানে নিলয় ঘরের পেছনের দরজা খুলে দেয়।

নিলয় ও ইমনকে বাইরে চলে যেতে ইঙ্গিত দেওয়ার পর কিং মাসুদ ভুক্তভোগী কলেজছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর ধর্ষণ করে। শারীরিক নির্যাতনের পর আসামি কিং মাসুদ ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে নানা ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। পরে বাড়ি ফিরে কলেজছাত্র অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি বুঝতে পারে ও থানায় মামলা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy