গ্রামে গিয়ে দেখেন নির্বাচনী উত্তাপ শুরু হয়ে গেছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফেব্রুয়ারির নির্বাচন সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন,

2025-10-09T18:15:27+00:00
2025-10-09T18:15:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রামে গিয়ে দেখেন নির্বাচনী উত্তাপ শুরু হয়ে গেছে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:১৫ পিএম   (ভিজিট : ৯৮)
X

ফেব্রুয়ারির নির্বাচন সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমরা দেখছি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমি বলবো নির্বাচনের ট্রেন তো ছেড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে আমি তো কনফিউশন দেখছি দুই-একজন তথাকথিত সিনিয়র সাংবাদিকের মধ্যে। তারা দুই-একটা সময় টেলিভিশনে আসেন, এসে বলেন। আমরা দেখি যে সোজা বাংলায় যাকে বলে ‘তারা মার্কেট গরম করতে চান’।

প্রেস সচিব আরও বলেন, আপনি যদি গ্রামাঞ্চলে যান, গিয়ে দেখবেন ইলেকশনের জন্য ক্রেজ, উত্তাপ। আজকেই দেখেন একটা দল নির্বাচনে তাদের প্রার্থী কারা হবেন ঘোষণা করেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy