জুলাইয়ে বিভিন্ন স্থাপনায় আগুন সরকারের পৃষ্ঠপোষকতায়: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আন্দোলন চলার সময় বিভিন্ন স্থাপনায় সরকারি পৃষ্ঠপোষকতায় আগুন দেওয়া হয়েছিল বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ

2025-10-09T18:35:12+00:00
2025-10-09T18:35:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাইয়ে বিভিন্ন স্থাপনায় আগুন সরকারের পৃষ্ঠপোষকতায়: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৮৬)
X

আন্দোলন চলার সময় বিভিন্ন স্থাপনায় সরকারি পৃষ্ঠপোষকতায় আগুন দেওয়া হয়েছিল বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্য দেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন স্থাপনায় সরকারি পৃষ্ঠপোষকতায় আগুন দিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানো হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার সাক্ষ্য গ্রহণ করে। আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে এবং গত বছরের ৫ আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি বিস্তারিত তুলে ধরেন আদালতে।

এর আগে গত ৫ অক্টোবর পর্যন্ত ৯ দিনে এই মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে আদালতে। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আসামি ৮ জন।

গ্রেপ্তার থাকা চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) আরশেদ হোসেন এবং তিনজন কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। আসিফ মাহমুদের সাক্ষ্যের সময় তারাও আদালতে উপস্থিত ছিলেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানোসহ ৭ জনকে হত্যা মামলায় দশম দিনে একজন সাক্ষ্য দিয়েছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy