খেজুরের রস সংগ্রহে গাছ প্রস্তুতিতে ব্যস্ত কুষ্টিয়ার গাছিরা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুরের গাছিরা। গ্রামীণ

2025-10-09T18:56:05+00:00
2025-10-09T18:56:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খেজুরের রস সংগ্রহে গাছ প্রস্তুতিতে ব্যস্ত কুষ্টিয়ার গাছিরা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৫৯)
X

খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুরের গাছিরা। গ্রামীণ জনপদে শীতের আগমনী বার্তায় খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে গাছের ডাল ও শাখা-প্রশাখা পরিষ্কার করছেন গাছিরা। 

জানা গেছে, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে হলে প্রথমে খেজুর গাছের মাথা ভালো করে পরিষ্কার করে সাদা অংশ কেটে রোদে শুকিয়ে নিতে হবে। পরবর্তীতে সাদা অংশ আবারও কেটে নলি লাগিয়ে তাতে ছোট-বড় বাসন বেঁধে রস সংগ্রহ করা হয়। 

মিরপুরের নওপাড়া আনন্দ মোড় এলাকার গাছি রাব্বি জানান, রস সংগ্রহের জন্য গাছগুলো প্রস্তুত করতে হয়। তবে শীতের আগমনের জন্য এবার একটু আগেই গাছ প্রস্তুত করছি। একটা গাছকে ডাল পালা কেটে প্রস্তুত করতে কয়েকদিন সময় লাগে। রস সংগ্রহের জন্য সাধারণত মাটির হাড়ি ব্যবহার করা হয় এবং হাড়ির ধারণ ক্ষমতা ৬ থেকে ১০ লিটারের মত হয়। রসকে ভালো রাখার জন্য হাড়ির ভিতরে চুনের প্রলেপ দেওয়া হয়। তবে যে গাছের কাঁচা রস খাওয়া হয়, সে গাছের হাড়িতে চুন দেওয়া হয় না। 

তিনি আরও জানান, একটা গাছ থেকে দুই-তিন মাস রস পাওয়া যায়। গাছ ভেদে প্রতিদিন ১ থেকে ১০ কেজি পর্যন্ত রস পাওয়া যায়। গাছ থেকে রস সংগ্রহের একটা নিয়ম আছে। প্রথম ৩ দিন রস সংগ্রহের পর পরবর্তী ৩ দিন গাছ থেকে রস সংগ্রহ করা যাবে না। বিকেল ৩টা থেকে রস সংগ্রহের জন্য গাছে গাছে হাড়ি বাঁধা হয়। পরদিন কুয়াশা ঘেরা ভোররাত থেকেই শুরু হয় রস সংগ্রহের কাজ। 

খেজুর রস সংগ্রহকারী অপর গাছি আলী জানান, এখন আর বেশি গাছ পাওয়া যায় না। একেকজন ৪০ থেকে ৬০টির মত গাছ থেকে রস করে। এর মধ্যে দুই একজনের নিজের কিছু গাছ থাকলেও বাকি সবারই অন্যের গাছ থেকে রস সংগ্রহ করতে হয়। 

হিসনা এগ্রো ফুডের মালিক তরুণ কৃষি উদ্যোক্তা আব্দুর রহমান সোহাগ জানান, আমরা প্রতি বছর বাগান থেকে রস সংগ্রহ করে ভেজালমুক্ত গুড় উৎপাদন করে থাকি, এবছরেও আমরা নিপাহ ভাইরাসের আক্রমণ ঠেকাতে গাছে গাছে জাল দিয়ে ঘিরে দিচ্ছি আর মাটির হাড়ি দিয়েছি গাছিদেরকে তারা গাছ কাটা হলেই সেগুলো গাছে লাগাবে, আমরা প্লাষ্টিকের বোতল বর্জন করেছি। এখন আমাদের গাছিরা ব্যস্ত সময় পার করছে। 

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলায় বিভিন্ন এলাকায় খেজুর গাছ রয়েছে। খেজুর গাছের জন্য বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। পরিত্যক্ত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে খেজুর বাগান গড়ে তোলা হলে কৃষকেরা গুড় উৎপাদন করে আরো বেশি লাভবান হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy