প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:০১ পিএম (ভিজিট : ১৭৯)

X
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিডিয়াকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার নরসিংদী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী'র সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম।
বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে নরসিংদী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: ইউসুফ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সাধারণ সদস্য নিবারণ চন্দ্র রায়, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন।
তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের পক্ষে নরসিংদী জেলা তথ্য অফিসার মো: ওবাইদুল কবির মোল্লা'র সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার আফসানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: তৃষা জাফরিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার,সাংবাদিক ফজলুল হক, মনজিল এ মিল্লাত,হোসেন আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম বলেন, শিশুদের শরীর ও মনন বিকাশে 'টাইফয়েড ভেকসিন' গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।