নড়াইলে প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুর্নবাসন সহায়তা খাতে রবি মৌসুমে ক্ষুদ ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি

2025-10-09T19:03:37+00:00
2025-10-09T19:03:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ৭৭)
X

নড়াইলের সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুর্নবাসন সহায়তা খাতে রবি মৌসুমে ক্ষুদ ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নড়াইল উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বেগুন, পালংশাক, লালশাক, মটর শুটি, লাউ, মুলা, বাটি শাকের বীজ ও সার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy