প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৯:১০ পিএম (ভিজিট : ৩৩২)

X
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় জানিয়েছেন, রাজনৈতিক অসাবধানতার কারণে মব ভায়োলেন্স মানুষের কাছে জুলাই গণঅভ্যুত্থানের সমান হয়ে উঠেছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সহিংসতা কম হয়েছে। ততটা ভায়োলেন্স হয়নি যেটা হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অসাবধানতার কারণে মব ভায়োলেন্সের ঘটনাগুলো মানুষের কাছে জুলাই গণঅভ্যুত্থানের সমতুল্য মনে হচ্ছে।
তিনি বলেন, মবোক্রেসি আমাদের ব্যর্থতা, এটি সামাল দেওয়া যায়নি। একই সঙ্গে রাজনৈতিক নেতাদেরও উচিত আত্মসমালোচনা করা, জুলাইয়ের বিপ্লবী জনতাকে তারা যথাযথভাবে ব্যর্থ করেছেন কি না তা নিয়ে। তিনি সতর্ক করে বলেন, সংকট রয়েছে এবং সামনে আরও সংকট আসতে পারে।
মাহফুজ আলম আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সময় যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেটি আবারও পুনরায় কার্যকর হচ্ছে। তিনি বলেন, আমরা মিডিয়াতে হস্তক্ষেপ করি নি, তবে জুলাই নিয়ে মিডিয়া সংবেদনশীল ছিল না। বর্তমান সময়ে যেসব ন্যারেটিভে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, সেগুলো নানা মোড়কে ফেরত আনা হচ্ছে।