পুলিশকে লক্ষ্য করে ডাকাতদের এলোপাতাড়ি গুলি, অতঃপর...

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালানোর সময় ডাকাত চক্রের সদস্য মির্জা রুবেল ওরফে সুমনকে (৪৫) গ্রেপ্তার করেছে

2025-10-10T18:59:58+00:00
2025-10-10T18:59:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশকে লক্ষ্য করে ডাকাতদের এলোপাতাড়ি গুলি, অতঃপর...
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২৮৬)
X

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালানোর সময় ডাকাত চক্রের সদস্য মির্জা রুবেল ওরফে সুমনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটককৃত ওই ডাকাতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডে ন্যাচারাল নার্সারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি (খান পাড়া) মহল্লার মির্জা বিষু ওরফে আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকায় টহল পুলিশ একদল ডাকাতদের রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি দেখে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ ধাওয়া করলে ডাকাত দলের সদস্য রুবেলকে গ্রেপ্তার করে। তবে দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। এরপর পালানোর সময় রুবেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy