টঙ্গীতে অটোরিকশা চালকের হামলায় ট্রাফিক পুলিশ আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে টেস্টার দিয়ে মো. সাঈদ (৫০) নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে এক অটোরিকশা চালক।

2025-10-10T19:40:48+00:00
2025-10-10T19:40:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে অটোরিকশা চালকের হামলায় ট্রাফিক পুলিশ আহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ২৭৫)
X

গাজীপুরের টঙ্গীতে টেস্টার দিয়ে মো. সাঈদ (৫০) নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে এক অটোরিকশা চালক। এই ঘটনায় অটোচালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অটোরিকশা চালক মুস্তাকিন (৩৫) হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া থাকতো।

ভুক্তভোগী পুলিশ সদস্য নড়াইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ট্রাফিক বিভাগে কর্তব্যরত ছিলেন কনস্টেবল মো. সাইদ। এসময় তিনি অটোরিকশা চালকদের মহাসড়কে যেতে নিষেধ করেন। নিষেধ অমান্য করে অটোরিকশা চালক মুস্তাকিন সামনে যেতে চাইলে সাইদ তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে অটোচালক ক্ষিপ্ত হয়ে পুলিশের হাত থেকে টেস্টার কেঁড়ে নিয়ে পুলিশের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বলেন, অটোচালক আমার এক পুলিশ সদস্যর মাথা ফাটিয়ে দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অটোচালক আটক আছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy