সেফ এক্সিটপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিচার দাবি ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, গুম ও খুনের সাথে জড়িত ২৮ জন সামরিক কর্মকর্তাকে নিরাপদে দেশত্যাগ (সেফ এক্সিট) করাতে

2025-10-11T16:12:27+00:00
2025-10-11T16:12:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেফ এক্সিটপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিচার দাবি ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৪:১২ পিএম   (ভিজিট : ১৪৪)
X

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, গুম ও খুনের সাথে জড়িত ২৮ জন সামরিক কর্মকর্তাকে নিরাপদে দেশত্যাগ (সেফ এক্সিট) করাতে ভারতের সম্পৃক্ততা রয়েছে।

গুম ও খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শনিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র শরিফুল ইসলাম হাদি বলেন, খুব সূক্ষ্ম রাজনৈতিক চালে, আয়নাঘরের প্রমাণ মুছে ফেলা হচ্ছে। তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি গুম কমিশন ও পিলখানা কমিশনের প্রতিবেদন তৈরিতে সহায়তাকারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সেফ এক্সিট নেয়া অভিযুক্তদের দ্রুত দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবিসহ মোট পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে
১. যাদের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ এসেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
২. গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে হবে।
৩. পিলখানা কমিশন ও গুম কমিশনের সদস্যরা জীবনের ঝুঁকিতে রয়েছেন; তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. আগামী ৩০ নভেম্বরের মধ্যে পিলখানা কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে এবং এই রিপোর্ট তৈরিতে যাদের বক্তব্য নেয়া হয়েছে, তা জাতির সামনে উন্মুক্ত করতে হবে।
৫. যাদের সেফ এক্সিট দেয়া হয়েছে, তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy