নিজ ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার

2025-10-12T16:43:36+00:00
2025-10-12T16:43:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজ ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১২২)
X

ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে।

আজ রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।

এনআইডি ডাটাবেজ এর তথ্যানুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতোদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স-এর ঠিকানায়। তবে বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ এর ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন।

গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডিতে আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। 

পরের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন আবেদন সংশোধন হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy