মেলার মধ্যে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় লক্ষ্মীপূজার মেলায় দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রাব্বী (১৫) নামে এক কিশোর নিহত

2025-10-12T18:35:48+00:00
2025-10-12T18:35:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেলার মধ্যে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১০১)
X

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় লক্ষ্মীপূজার মেলায় দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রাব্বী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে এনেছে পুলিশ।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বী ওই এলাকার মানিক মিয়ার ছেলে এবং স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সনাতন ধর্মের লক্ষ্মীপূজার মেলায় আগত দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে এক পক্ষ রাব্বিকে ছুরিকাঘাতে আঘাত করে। এতে রাব্বী গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন বলেন, ঘটনার সময় আমি মেলায় না থাকার কারণে হত্যাকাণ্ডের মূল ঘটনা জানা নেই। তবে শুনেছি মেলায় আগত দুই পক্ষের সঙ্গে কথা-কাটাকাটির জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনা জানার পর আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy