নরসিংদী শিবপুর আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী শিবপুর উপজেলায় নৌকাঘাটা গ্রামে দুই কিলোমিটার আঞ্চলিক সড়কটির বেহাল দশা, যা স্থানীয় জনগণের জন্য চরম ভোগান্তির কারণ

2025-10-12T20:27:46+00:00
2025-10-12T20:27:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদী শিবপুর আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৫৮)
X

নরসিংদী শিবপুর উপজেলায় নৌকাঘাটা গ্রামে দুই কিলোমিটার আঞ্চলিক সড়কটির বেহাল দশা, যা স্থানীয় জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সড়কের এক কিলোমিটার ইটের সলিং করা হলেও বাকি এক কিলোমিটার মাটির রাস্তা। 

দীর্ঘদিন ধরে ইটের সলিং সড়কটির সংস্কার না হওয়ায় খানাখন্দ কাদাপানি তো আছেই অন্যদিকে মাটির রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ প্রায় প্রতিদিন ৩ হাজার মানুষের চলাচলের এটাই একমাত্র রাস্তা। বর্তমানে রাস্তার সমস্যার কারণে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, জরুরী রোগী কৃষিপণ্য পরিবহন কঠিন হয়ে পড়েছে এবং কিছু ক্ষেত্রে স্থানীয় মানুষ গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।

ছোটা বন্ধ হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সাদিয়া ও জান্নাত জানাল, বৃষ্টি হলে আমরা স্কুলে যেতে পারি না কাঁদার কাঁদার জন্য। তারা রাস্তাটি করার দাবি জানান সরকারের কাছে। 

স্থানীয় শিক্ষক শাহীন জানান, রাস্তাটি দুই কিলোমিটার। ১২ বৎসর পূর্বে এক কিলোমিটার ইটের সলিং হয়েছিল। বাকি এক কিলোমিটার মাটির রাস্তা। ইটের সলিং এর অংশটুকুই চলাচলের অনুপোযোগী। বৃষ্টি হলে মাটির রাস্তা দিয়ে হেটে যাওয়া কষ্ট। এতে কৃষি পণ্য বাজারে নিয়ে বিক্রি করা যাচ্ছে না। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা।

স্থানীয় গোলাপ, সৈয়দ নুরুল ইসলাম, বাসেত, কাজল মিয়া জানান, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। এই এলাকাটা হলো কৃষিপন্য এলাকা। এইখানে লটকন, কাঁঠাল,জালি,মিষ্টি কুমড়া সহ বিভিন্ন জাতের সবজি উৎপাদন হয়। তাছাড়াও ২০ থেকে ২৫ টি মুরগির ফার্ম আছে এইখানে। রাস্তার বেহাল দশার জন্য আমরা সময়মতো পণ্য বাজারে নিতে পারছি না। তাতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাস্তার বেহাল দসার কারণে স্থানীয় শফিক মিয়া পিতা মৃত জনবালি প্রধান,দুলাল মিয়া পিতা মৃত লাল মিয়া সহ আরো অনেকেই সপরিবারে গ্রাম ছেড়ে চলে গেছে। 

স্থানীয় ইউপি সদস্য মহিলা হেনা বেগম জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ ছাত্র ছাত্রীসহ ৩ হাজার মানুষের যাতায়াত রয়েছে। বর্তমানে রাস্তাটির বেহাল দশা। সরকারের কাছে দাবি দ্রুত এই রাস্তাটি করে স্থানীয়দের দুর্ভোগ থেকে রক্ষা করুন। 

স্থানীয় ইউপি সদস্য শাজাহান মিয়া জানান, বর্তমানে এই রাস্তাটি দিয়ে সাধারণ মানুষ হেঁটে যাওয়াই কষ্টকর। এল জি এস পি ও হত দরিদ্র কর্মসূচি কার্যক্রম বন্ধ থাকায় আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রাস্তাটি করতে পারি নাই।

এ ব্যাপারে জানার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy