প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:৩১ পিএম (ভিজিট : ১৯৪)

X
টঙ্গীতে জুলাই শহীদ শাকিল পারভেজের পরিবারের সাথে সাক্ষাৎ এর মাধ্যমে গাজীপুর ৬ আসনে নির্বাচনী গনসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান।
রোববার (১২ অক্টোবর) সকালে টঙ্গীস্থ শহীদ পরিবারের বাসায় সাক্ষাত করেন তিনি।
এসময় শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে ড. হাফিজ বলেন, আমরা শহীদদের স্বপ্নকে ব্যর্থ হতে দিবো না, তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে বিনির্মানের জন্যই বিদেশের আয়েশী জীবন ফেলে চলে এসেছি। আপনাদের দোয়া ও সহযোগীতায় নিরাপদ ও বসবাসযোগ্য টঙ্গী-গাছা জনপদকে গড়বো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমীর মো. নজরুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি জাকির হোসেন, এইআরডি সম্পাদক হবিবুর রহমান সূজন, গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের পরিচালক ফাহাদ আল সাবিত প্রমুখ।